০৩ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

পুলিশের বাসার এক জানালা দিয়ে বিছানায় আগুন, অন্য জানালা দিয়ে চুরি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২২ মে, ২০২৫ ১২:৫১ পূর্বাহ্ন


সিলেট মেট্রোপলিটন পুলিশের এক ট্রাফিক সার্জেন্টের নিচতলা বাসার এক জানালা দিয়ে বিছানায় আগুন লাগিয়ে অন্য জানালা দিয়ে চুরির ঘটনা ঘটেছে। 


মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সময় সিলেট নগরীর হাউজিং এস্টেস এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা।


ভুক্তভোগী ট্রাফিক সার্জেন্ট তপু শেখ জানান, ঘটনার সময় তার স্ত্রী বাসার এক ঘরে ঘুমাচ্ছিলেন। হঠাৎ পোড়া গন্ধ নাকে লাগলে তিনি দ্রুত অন্য রুমে গিয়ে দেখেন বিছানায় আগুন জ্বলছে। আগুন নেভানো শেষ করে অন্য রুমে যেতে দেখেন জানালা দিয়ে কেউ তার মোবাইল ফোন ও পার্স ব্যাগ চুরি করে নিয়ে যাচ্ছে।


ঘটনাস্থল পরিদর্শন করতে আসা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মোহন লাল বলেন, ‘একটি জানালা দিয়ে বিছানায় আগুন লাগিয়ে ঘরের মানুষকে ব্যস্ত রেখে অন্য জানালা দিয়ে একটি মোবাইল ও পার্স ব্যাগ টেনে নিয়ে গেছে। আমরা ঘটনাস্থলে এসে দেখছি যে কাপড় দিয়ে আগুন দিয়েছে নাকি ক্যামিক্যাল ব্যবহার করেছে, বা জানালাটা কীভাবে খুলেছে। তাছাড়া অপরাধীর ফিঙ্গার প্রিন্ট আছে কীনা তাও পরীক্ষা করে দেখবো।’


ট্রাফিক পুলিশের সহকারি কমিশনার মাহফুজুর রহমান বলেন, ‘চুরির ঘটনার সংবাদ পেয়ে এসে দেখলাম চোর একরুমে আগুন দিয়ে সবাইকে ব্যতিব্যস্ত করে অন্য রুমে কাজ উদ্ধার করার চেষ্টা করে। আমরা এলাকার সিসিক্যামেরা বিশ্লেষণ করছি। ডিজিটাল ডিভাইস অ্যানালাইজ করছি যাতে এই সংগবদ্ধ চোরদের ঘরে আইনের আওতায় আনা যায়।’


হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা আবুল হোসেন জানান, ‘পাঁচ-ছয়মাস আগে এলাকার অন্য একটি বাসায় একইরকম একটি চুরির ঘটনা ঘটে। সেই বাসার সামনের পর্দায় আগুন দেয় চোর, যখন সবাই আগুন নেভানোয় ব্যস্ত ঠিক তখন পিছন দিকে বাসায় ঢুকে মোবাইসহ অনেক কিছু নিয়ে গেছে।’




শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ