নবীগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
অপরাধ-বিচার
প্রকাশঃ ৯ এপ্রিল, ২০২৬ ৮:১৯ অপরাহ্ন
সিলেটে ছিনতাইকারী ও চাঁদাবাজদের দমনে কঠোর অবস্থান নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এবার ছিনতাইকারী ও চাঁদাবাজদের তথ্য দিয়ে সহযোগিতা করলে পুরস্কারের ঘোষণা দিয়েছেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) এসএমপি সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তা জানায়, নগরীতে নিয়মিত অভিযানের পাশাপাশি অপরাধ দমনে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে, নির্ভরযোগ্য তথ্য দিয়ে অপরাধী গ্রেপ্তারে সহায়তা করলে তথ্যদাতাদের জন্য পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বাস দিয়েছে পুলিশ।
বার্তায় আরও বলা হয়, নগরজুড়ে ছিনতাই ও চাঁদাবাজি রোধে জনসচেতনতা এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। তাই জনগণের দেওয়া তথ্যকে গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এজন্য তথ্য প্রদানে কয়েকটি মাধ্যমও নির্ধারণ করে দিয়েছে এসএমপি। ‘জিনিয়া অ্যাপ’ অ্যাপ ব্যবহার করে সরাসরি তথ্য দেওয়া যাবে, পাশাপাশি এসএমপি হটলাইন ০১৩৩৯৯১১৭৪২ ও মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া ও আইসিটি) ০১৩২০০৬৭০৩৮ ফোন নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।
সিলেট, এসএমপি, পুলিশ কমিশনার, ছিনতাইকারী, চাঁদাবাজ