
মৌলভীবাজারে সরকারি জ্বালানি সাশ্রয় নির্দেশনা কার্যকর করতে জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭টায় মৌলভীবাজার পৌরসভার সেন্ট্রাল রোডে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালানো হয়।
অভিযানে দেখা যায়, কিছু ব্যবসা প্রতিষ্ঠান বাইরে শাটার নামানো থাকলেও অভ্যন্তরে কার্যক্রম চলছিল। এই ধরনের অনিয়মের কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কঠোরভাবে সতর্ক করে তাৎক্ষণিকভাবে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
এদিকে একইদিনে জেলার কুলাউড়া পৌরসভায় কুলাউড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
বাজারের খোলা থাকা দোকানসমূহে অভিযানকালে ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা যথাযথভাবে মানার জন্য সতর্ক করা হয় এবং অবিলম্বে দোকান বন্ধ করে দেওয়া হয়।
জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
শেয়ার করুনঃ
অপরাধ-বিচার থেকে আরো পড়ুন
মৌলভীবাজার, অভিযান, সরকাররি নির্দেশনা বাস্তবায়ন


