২৬ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

সিলেটে ছিনতাইকারী চক্রের দুই সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৭ এপ্রিল, ২০২৬ ৮:০৮ অপরাহ্ন


সিলেট নগরীতে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক দুজন হলেন শাহপরান (রহ.) থানার মামলা নম্বর-১৮ (তারিখ ১৪ আগস্ট ২০২২) এর ওয়ারেন্টভুক্ত আসামি মো. আব্দুল্লাহ আল শাকিল (৩২)। তিনি নগরীর উপশহর জি ব্লকের মো. সেলিম মিয়ার ছেলে।


অন্যজন হলেন কোতোয়ালী মডেল থানার মামলা নম্বর-০৯ (তারিখ ১৪ আগস্ট ২০২৪) এর আসামি মো. রাসেদ মিয়া (২৬)। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারা এবং দণ্ডবিধির ৩৭৯/৩৮০/৪৩৬/৪২৭ ধারায় মামলা রয়েছে। তিনি শাহপরান (রহ.) থানাধীন মেজরটিলা এলাকার বাসিন্দা এবং হেলাল উদ্দিনের ছেলে।


অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানান, আটক দুজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

আটক-গ্রেপ্তার, পুলিশ, সিলেট, এসএমপি, ছিনতাইকারী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ