জাফলংয়ের কূপ থেকে দেশীয় পিস্তলসহ আটক তিনজন
অপরাধ-বিচার
প্রকাশঃ ৬ এপ্রিল, ২০২৬ ৬:০৩ অপরাহ্ন
সুনামগঞ্জের জামালগঞ্জে দায়ের করা কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। মামলার ১২ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ এপ্রিল) রাতে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার এলাকায় অভিযান চালিয়ে সুফিয়ান (৩০) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার সুজাতপুর এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ২১ নভেম্বর ভুক্তভোগী কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরবর্তীতে বিভিন্ন সময় হুমকি দিয়ে একাধিকবার একই অপরাধ সংঘটিত হয় বলে অভিযোগ ওঠে। পরে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জামালগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৯, সুনামগঞ্জ, জামালগঞ্জ, ধর্ষণ মামলা, আসামি গ্রেপ্তার