১৭ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

সিলেটে দুই যুবক আটক, পুলিশ বলছে ‘ছিনতাইকারী’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৫ এপ্রিল, ২০২৬ ১০:০৪ অপরাহ্ন


সিলেটে অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, আটককৃত ওই দুই যুবক ছিনতাইকারী। 

 

শনিবার (৪ এপ্রিল) রাত আনুমানিক পৌণে ৩টার দিকে নগরীর মহাজনপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

 

রোববার সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞতপিতে এ তথ্য জানানো হয়। 

 

আটক হওয়া ওই দুই যুবক হলেন— হাফিজুর রহমান (৩৩) এবং শাহীন আলী (৩৭)। সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের পূর্বক তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

পুলিশ জানায়, আটক হাফিজুর রহমান পূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও হত্যাসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত ছিলেন। শাহীন আলী গোলাপগঞ্জ থানার এক ছিনতাই মামলার তদন্তে সন্দিগ্ধ।

 

অতিরিক্ত উপকমিশনার জনান, আটককৃতদের সংশ্লিষ্ট মামলায় যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, আটক গ্রেপ্তার, ছিনতাইকারী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ