নবীগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
অপরাধ-বিচার
প্রকাশঃ ৪ এপ্রিল, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ন
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় র্যাবের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় ঘটনাস্থল থেকে সন্দেহভাজন কয়েকজন ব্যক্তি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (৪ এপ্রিল) রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মোল্লাপাড়া এলাকায় অভিযান চালায় র্যাব-৯।
শনিবার র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, অভিযান চলাকালে উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন ব্যক্তি একটি সাদা রঙের ব্যাগ ফেলে কৌশলে পালিয়ে যায়।
পরে ব্যাগটি তল্লাশি করে র্যাব সদস্যরা ভেতর থেকে ৯৩ বোতল বিদেশি মদ উদ্ধার করে র্যাব।
র্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দ করা বিদেশি মদ দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ মাদক জব্দ, সুনামগঞ্জ