জাফলংয়ের কূপ থেকে দেশীয় পিস্তলসহ আটক তিনজন
অপরাধ-বিচার
প্রকাশঃ ৪ এপ্রিল, ২০২৬ ১১:৩৫ পূর্বাহ্ন
সিলেট মহানগর এলাকায় ধারাবাহিক অভিযানে ৩২ ঘণ্টায় মোট ৫১ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। শুক্রবার (৩ এপ্রিল) দিনব্যাপী ২৪ ঘণ্টা এবং পরদিন শনিবার (৪ এপ্রিল) ভোর পর্যন্ত অতিরিক্ত ৮ ঘণ্টার অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩ এপ্রিল) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত ২৪ ঘণ্টার অভিযানে মোট ৩৬ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে নিয়মিত মামলার ৫ জন আসামি, ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং মেট্রো অধ্যাদেশ মোতাবেক ২৯ জনকে আটক করা হয়েছে।
এরপর শনিবার (৪ এপ্রিল) রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত অতিরিক্ত ৮ ঘণ্টার অভিযানে আরও ১৫ জনকে আটক করে পুলিশ। এদের মধ্যে ৫ জন মাদকসেবী, ১ জন নিয়মিত মামলার আসামি, ৫ জন সন্দেহজনক ব্যক্তি এবং ৪ জন হকার রয়েছেন। কোতোয়ালী মডেল থানা পুলিশের পৃথক অভিযানে হকারদের আটক করা হয়।
আটক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আটকের সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন, মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সিলেট, মেট্রোপলিটন পুলিশ, আটক