জাফলংয়ের কূপ থেকে দেশীয় পিস্তলসহ আটক তিনজন
অপরাধ-বিচার
প্রকাশঃ ১ এপ্রিল, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবৈধ করাতকলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন ও বন বিভাগ। অভিযানে ব্যবহৃত সরঞ্জাম জব্দ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মৌলভোবাজার জেলা প্রশাসন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে।
বুধবার (১ এপ্রিল) উপজেলার রাজকান্দি রেঞ্জের আওতাধীন পূর্ব জালালপুর এলাকায় অবস্থিত ‘মেসার্স উডল্যান্ড স-মিল’ নামের একটি করাতকলে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের অভিযোগ, করাতকলটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল।
জেলা প্রশাসন জানায়, মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-৪২৬১/২০০৭-এর প্রেক্ষিতে ২০২৫ সালের ১৯ নভেম্বর জারিকৃত আদেশ এবং করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ অনুযায়ী এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোকশেদ উল্লাহ। অভিযানে রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা এবং বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় করাতকলটির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
জেলা প্রশাসন ও বন বিভাগ জানিয়েছে, অবৈধ করাতকলের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
কমলগঞ্জ, অভিযান, উচ্ছেদ অভিযান, বিদ্যুৎ বিচ্ছিন্ন