১৭ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

মৌলভীবাজারে জ্বালানি তেল মজুদের দায়ে চার দোকানিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১ এপ্রিল, ২০২৬ ৭:১৪ অপরাহ্ন


মৌলভীবাজার সদর উপজেলায় ডিজেল, পেট্রোল ও অক্টেন অবৈধভাবে মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মৌলভীবাজারের জেলা প্রশাসন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে।

 

বুধবার (১ এপ্রিল) সদর উপজেলার আপার কাগাবলা, কাগাবলা বাজার ও খুশালপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চারজন ব্যবসায়ীকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়। 
 

অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন। এ সময় সংশ্লিষ্ট দোকানিদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার নির্দেশনা দেওয়া হয়।

 

জেলা প্রশাসন জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

ভ্রাম্যমাণ আদালত, মৌলভীবাজার, জরিমানা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ