১৭ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

সব শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

সিলেট ভয়েস ডেস্ক 

প্রকাশঃ ৩১ মার্চ, ২০২৬ ৯:২৩ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

জ্বালানি সংকটের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

 

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে ঢাকা মহানগরীর বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এখনো আনুষ্ঠানিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে জানানো হয়নি।

 

সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খুব শিগগিরই অনলাইন ক্লাসের সিদ্ধান্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

 

ওই কর্মকর্তা বলেন, আপাতত সপ্তাহে ছয় দিনই ক্লাস চলবে। এর মধ্যে তিন দিন অনলাইনে এবং তিন দিন অফলাইনে ক্লাস নেওয়া হবে। শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থেকে ক্লাস পরিচালনা করবেন। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাস চালু করার পরিকল্পনাও রয়েছে।

 

এর আগে সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানান, জ্বালানি সংকট মোকাবেলায় শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন মিলিয়ে ক্লাস পরিচালনার পরিকল্পনা নেওয়া হচ্ছে।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শিক্ষা, অনলাইন ক্লাস, স্কুল-কলেজ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ