মৌলভীবাজারে সড়ক পরিবহন আইনে অভিযান, জরিমানা ৩০ হাজার
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৯ মার্চ, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ন
মৌলভীবাজার শহরের ওয়াপদা রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই করে দুটি মামলায় মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, রোববার (২৯ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটে পরিচালিত অভিযানে রেজিস্ট্রেশন ও রুট পারমিট না থাকা, অনুমোদিত আসনসংখ্যার চেয়ে বেশি আসন বসানো, দাঁড়িয়ে যাত্রী পরিবহনসহ নানা অনিয়ম শনাক্ত করা হয়।
অভিযানকালে ‘হবিগঞ্জ-সিলেট বিরতীহীন এক্সপ্রেস’নামের একটি বাসকে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৭২, ৭৭ ও ১০২ ধারায় একটি মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে ‘হানিফ পরিবহন’ নামের একটি বাসকে ৭২, ৭৫, ৭৬ ও ৭৭ ধারায় একটি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া একটি যাত্রীবাহী মিনিবাসের প্রয়োজনীয় কাগজপত্র সঠিক না থাকায় সেটি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত, মৌলভীবাজার, জরিমানা আদায়, সড়ক পরিবহণ আইন