২৭ মে ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

শ্রীমঙ্গলে অবৈধ তেল–গ্যাস মজুদে অভিযান, জরিমানা ১ লাখ টাকা

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ২৭ মার্চ, ২০২৬ ৭:০০ অপরাহ্ন


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে গ্যাস ও জ্বালানি তেল মজুদের অভিযোগে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) উপজেলার সাতগাঁও ও রুস্তমপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) মহিবউল্লাহ্ আকনের নেতৃত্বে র‍্যাব-৯, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।

অভিযানে দুটি প্রতিষ্ঠানকে এলপিজি গ্যাস অবৈধভাবে মজুদ এবং একটি প্রতিষ্ঠানকে অতিরিক্ত অকটেন ও পেট্রোল সংরক্ষণের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। এ অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

শ্রীমঙ্গল, অবৈধ গ্যাস মজুদ, তেল অভিযান, উপজেলা প্রশাসন, মৌলভীবাজার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ