জাফলংয়ের কূপ থেকে দেশীয় পিস্তলসহ আটক তিনজন
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৭ মার্চ, ২০২৬ ২:৩৩ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি ইউনিয়ন ভূমি অফিসে দুই কর্মীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত এক অফিস সহকারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সিলেট জেলা প্রশাসেনর সহকারী কমিশনার মো. জাহিন শাকিল ভূঞা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সম্পকৃত তথ্য জানানো হয়।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে। অফিস সহকারি মো. আয়াত উদ্দিন দেরিতে অফিসে আসাকে কেন্দ্র করে তাঁর নিয়ন্ত্রক কর্মকর্তা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তা হাতাহাতি ও শারীরিক সংঘর্ষে রূপ নেয়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে অফিস সহকারি আয়াত উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়।
এ ছাড়া ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দিয়েছেন ডেপুটি কমিশনার(ডিসি)। আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের শৃঙ্খলাভঙ্গের ঘটনায় কঠোর অবস্থান নেওয়া হবে এবং ভবিষ্যতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রক্রিয়াও চলমান রয়েছে।
সিলেট, গোয়াইঘাট, ভূমি অফিস, জেলা প্রশাসন