জাফলংয়ের কূপ থেকে দেশীয় পিস্তলসহ আটক তিনজন
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৪ মার্চ, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের ভেরিফাইফ পেজে প্রকাশিত এক পোস্টে এসব তথ্য জানায়।
সেনাবাহিনী তার ফেসবুক পোস্টে উল্লেখ করে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী-এর ১৭ পদাতিক ডিভিশন-এর একটি দল সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত ২টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত জগন্নাথপুর উপজেলার একটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, দুটি .২২ সিক্স-শট বিদেশি রিভলভার, একটি একনলা বন্দুক, একটি ১২ বোর পাইপগান উদ্ধার করা হয়। এছাড়া ৭.৬৫ মিলিমিটার পিস্তলের এক রাউন্ড, .২২ রিভলভারের ৬ রাউন্ড, ১২ বোর শটগানের ৭ রাউন্ড এবং ৫.৫ মিলিমিটার এয়ারগানের ১,৪০০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এছাড়া ৩৬ ইঞ্চি একটি ধারালো তলোয়ারসহ ১৫টির বেশি বিভিন্ন ধরনের প্রাণঘাতী অস্ত্র, বিপুল পরিমাণ মাদক এবং মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযানে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চোরাচালান দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সুনামগঞ্জ, জগন্নাথপুর, সিলেট,