নদীর তীর কেটে বালু উত্তোলন, ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৯ মে, ২০২৫ ৬:১৬ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাটে কৃষক তেরা মিয়া (৩০) হত্যা মামলার ১৫ বছর পর তিন ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালতের বিচারক।
সোমবার (১৯ মে) দুপুরে সিলেটের অতিরিক্ত দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক ঝলক রায় এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. খালেদ আহমদ।
রায়ে দণ্ডপ্রাপ্তরা হলেন, সিলেটের গোয়াইনঘাটের নয়াপাড়া বীরমঙ্গল হাওরের আব্দুল কাদির, আব্দুল নূর ও আব্দুল জলিল। পাশাপাশি তাদের ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এ ছাড়া মামলা থেকে খালাস দেওয়া হয়েছে দণ্ডপ্রাপ্তদের অপর দুই ভাই আব্দুল শুক্কুর ও রহমত উল্লাহকে।
আদালত ও মামলার সংক্ষিপ্ত এজাহার সূত্রে জানা যায়, গোয়াইনঘাটের নয়াপাড়া বীরমঙ্গল হাওর গ্রামের সুরুজ মিয়ার পরিবারের সঙ্গে একই গ্রামের আব্দুল কাদিরের জমি জমা নিয়ে পূর্ব বিরোধ ছিল। ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি রাতে আব্দুল কাদিরের ভাইয়েরা সুরুজ মিয়ার বাড়িতে গিয়ে হামলা চালানো হয়। এসময় পরিবারের অন্যান্য সদস্যদের পাশাপাশি তেরা মিয়াকে ছুরিকাঘাত করে পালিয়ে যান হামলাকারীরা। পরবর্তীতে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে এ ঘটনার পর দিন নিহতের বড় ভাই সুরুজ মিয়া বাদী হয়ে গোয়াইনঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ওই বছরের ৩০ জুন গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম পাঁচ ভাইকে অভিযুক্ত করে হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করেন। পরে ২০১১ সালের ১০ এপ্রিল আদালতে চার্জ গঠন করে মামলার বিচারকার্য শুরু হয়।
সিলেটের অতিরিক্ত দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. খালেদ আহমদ বলেন, দীর্ঘ শুনানি শেষে সোমবার আদালতের বিচারক রায় দিয়েছেন। মামলায় ২৪ জন সাক্ষীর মধ্যে ১৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। রায় প্রদান কালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
সিলেট, গোয়াইনঘাট, তেরা মিয়া হত্যা, হত্যা মামলা রায়, যাবজ্জীবন কারাদণ্ড