১৭ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ২১১ বোতল বিদেশি মদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৫ মার্চ, ২০২৬ ১:৫১ অপরাহ্ন


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা থেকে ২১১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৪ মার্চ) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে র‍্যাব-৯ এর একটি আভিযানিক দল সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন সলুকাবাদ ইউনিয়নের আমরাগাঁও এলাকায় অভিযান চালায়।

র‍্যাব জানায়, ওই এলাকায় কিছু ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে রাত প্রায় ১১টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় আভিযানিক দল। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা দুই থেকে তিনজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।

পরে আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ২১১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। তবে এসব মদের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

এ ঘটনায় পলাতক অজ্ঞাতনামা দুই থেকে তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। উদ্ধার করা আলামত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ অভিযান, র‍্যাব-৯, বিদেশি মদ উদ্ধার, বিশ্বম্ভরপুর থানা, মাদকবিরোধী অভিযান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ