মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারার দায়ে ভাইকে হত্যার অভিযোগ
অপরাধ-বিচার
প্রকাশঃ ১১ মার্চ, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ন
সুনামগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুরে শহরের পৌর শহরের আলফাত স্কয়ার পয়েন্ট, কাজীর পয়েন্ট, কালীবাড়ি পয়েন্ট ও সদর উপজেলার রাধানগর পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় কালীবাড়ি পয়েন্টে খাদ্য পণ্য উৎপানকারী বনফুলে পানির বোতল গুলোর মেয়াদ না থাকায় ৫ হাজার টাকা জরিমানা, শহরের কাজির পয়েন্ট এলাকায় কৃত্রিম উপায়ে কলা পাকানোর অভিযোগে পাইকারি কলা ব্যবসায়ী অশোক বিশ্বাস ৩০ হাজার টাকা জরিমানা, প্রিয়াঙ্গন মার্কেট এলাকায় সিম্পল শো রুমে অভিযান চালিয়ে মূল্য বাড়িয়ে ছাড়ের নামে ডিসকাউন্টে কাপড় বিক্রি করে ভোক্তাকে ঠকানোর অভিযোগে ২ হাজার টাকা জরিমানা ও সদর উপজেলার রাধানগর পয়েন্টে মেসার্স তাওসিফ গ্যাস হাউস নামের প্রতিষ্ঠানে মূল্য তালিকা না পাওয়ায় ৩ হাজার টাকা এবং আলফাত স্কয়ার পয়েন্টে অবস্থিত সিটি ফার্মেসিকে ভুল ওষুধ দেওয়ায় একজন ভোক্তার অভিযোগে ভিত্তিতে ৮০ হাজার টাকাসহ মোট ১ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে র্যাব ৯ এর একটি দল উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সুনামগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালকমো. আমিরুল ইসলাম মাসুদ ঢাকা পোস্ট কে বলেন, একজন ভোক্তার প্রেসক্রিপশন অনুযায়ী, ওষুধ না দিয়ে ভূল ওষুধ দেওয়া হয়েছে এবং সেই ওষুধ খেয়ে ভোক্তার রোগী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। এই অভিযোগের ভিত্তিতে শহরের সিটি ফার্মেসিকে ৮০ হাজার টাকাসহ পাঁচটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও সিটি ফার্মেসিকে ভুল ওষুধ দেওয়ায় একজন ভোক্তার অভিযোগে ভিত্তিতে ৮০ হাজার টাকার জরিমানার ২৫ ভাগ টাকা ওই ভুক্তভোগী অভিযোগ কারীর হাতে তাৎক্ষণিক তুলে দেওয়া হয়েছে।
সুনামগঞ্জ, ভোক্তা অধিকার, জরিমানা