১৭ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

র‍্যাবের অভিযানে ১২ ঘণ্টার মধ্যে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১০ মার্চ, ২০২৬ ৩:৩০ অপরাহ্ন


হবিগঞ্জের বাহুবল ও চুনারুঘাট এলাকায় মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি মারুফ মিয়া (২২) কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব–৯)।

র‍্যাব–৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১০ মার্চ) রাত ২টা ৩৫ মিনিটে চুনারুঘাট উপজেলার নতুন বালিজুরি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মারুফ মিয়া চুনারুঘাট উপজেলার করিমপুর গ্রামের মৃত হুসন আলীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী কিশোরী হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার লাকুড়িপাড়া এলাকার বাসিন্দা। পারিবারিক পরিচয়ের সূত্রে আসামি তাদের বাড়িতে যাতায়াত করতেন এবং পরে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব ও উত্ত্যক্ত করতেন।

গত ২২ জুন রাত ১১টার দিকে ভুক্তভোগী ঘরের বাইরে গেলে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এলে আসামি পালিয়ে যান। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। ভুক্তভোগী গর্ভবতী হওয়ায় পরে মামলা দায়ের করা হয়।

র‍্যাব অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

হবিগঞ্জ ধর্ষণ মামলা, র‍্যাব ৯ অভিযান, বাহুবল সংবাদ, মাদ্রাসাছাত্রী ধর্ষণ, মারুফ মিয়া গ্রেপ্তার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ