জাফলংয়ের কূপ থেকে দেশীয় পিস্তলসহ আটক তিনজন
অপরাধ-বিচার
প্রকাশঃ ১০ মার্চ, ২০২৬ ১২:৫০ অপরাহ্ন
সুনামগঞ্জ সদর উপজেলায় দুইটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা করেছে। একই সঙ্গে ভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
সোমবার (৯ মার্চ) পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, সদর উপজেলার বিরামপুর এলাকার মেসার্স খন্দকার ব্রিকস (বালিকান্দি) এবং হালুয়ারঘাট এলাকার মেসার্স মিজান ব্রিকসের বিরুদ্ধে অভিযান চালানো হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে দুই ভাটাকে এক লাখ ৫০ হাজার টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানের সময় ফায়ার সার্ভিসের সহায়তায় ইটভাটাগুলোর আগুন নিভিয়ে দেওয়া হয় এবং তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম। অভিযানে সুনামগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সদর থানা পুলিশের সদস্যরাও ছিলেন।
পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, 'বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।'
সুনামগঞ্জ সংবাদ, অবৈধ ইটভাটা, পরিবেশ অধিদপ্তর অভিযান, মোবাইল কোর্ট, বায়ুদূষণ নিয়ন্ত্রণ