ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক, জ্বালানি ও বাণিজ্য সহযোগিতায় জোর
দেশজুড়ে
প্রকাশঃ ৯ মার্চ, ২০২৬ ১১:৩৩ অপরাহ্ন
রাজধানীর মিরপুর ২ নম্বরে এলএ প্লাজা নামের একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আগুন লাগার পর ভবনের ভেতরে থাকা অনেকেই ছাদে উঠে যান এবং কেউ কেউ বিভিন্ন তলায় আটকা পড়েন। পরে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
সোমবার (৯ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, বেলা ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। তাদের চেষ্টায় বেলা ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বিকেল ৪টা ৩৫ মিনিটে আগুন পুরোপুরি নিভে যায়।
ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশনের কর্মকর্তা শাজাহান সিরাজ সাংবাদিকদের জানান, মিরপুর ২ নম্বরে অবস্থিত ১১ তলা একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। আগুন লাগার পর ভবনের ভেতরে থাকা অনেকেই ছাদে উঠে যান। কেউ কেউ বিভিন্ন তলায় আটকা পড়েন।
এই কর্মকর্তা আরও বলেন, টার্ন টেবিল ল্যাডার (টিটিএল) ব্যবহার করে ভবনের ছাদ ও বিভিন্ন তলা থেকে ১৪ জন পুরুষ ও ১০ জন নারীকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে চার ও পাঁচতলার মাঝামাঝি সিঁড়ি থেকে একজন নারী ও একজন পুরুষকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁরা ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আহসান সোহেল রাত সাড়ে আটটার দিকে বলেন, হাসপাতালে নেওয়া দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে পুরুষ ব্যক্তিটির নাম রাকিব হাসান। মারা যাওয়া নারীর নাম–পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, ভবনের তৃতীয় তলায় একটি স্পা সেন্টারে আগুন লাগে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ড, ঢাকা, আগুনে পুড়ে মৃত্যু