সরকারকে দোষারোপের অভিযোগে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা ছাত্রদলের
দৈনন্দিন
প্রকাশঃ ১৩ জুন, ২০২৬ ৮:২১ অপরাহ্ন
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রবীণ নেতা মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর জানাজা শেষে ফেরার পথে সুরমা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে।
শনিবার (১৩ জুন) বিকেলে কানাইঘাট উপজেলার সুরমা নদীর তালবাড়ী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তবে নৌকাডুবির ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর জানাজায় অংশ নেওয়া মানুষের নদী পারাপারের সুবিধার্থে তালবাড়ী ঘাটে কয়েকটি নৌকা রাখা হয়েছিল। বিকেলে জানাজা শেষে একসঙ্গে বিপুলসংখ্যক মানুষ নদী পার হতে নৌকায় ওঠেন। অতিরিক্ত যাত্রীর চাপে তীরের কাছাকাছি নৌকাটি পানিতে তলিয়ে যায়। এতে কেউ নিখোজ বা হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান স্থানীয়রা।
এদিকে সন্ধ্যা ৭টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নৌকাডুবির একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, নৌকা ডুবে যাওয়ার পর যাত্রীরা সাঁতরে তীরে ওঠার চেষ্টা করছেন।
নৌকাডুবির বিষয়ে জানতে চাইলে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, সাবেক সাংসদ মাওলানা ফরিদ উদ্দিনের জানাজার নামাজ শেষে নৌকাডুবির কোনো ঘটনার খবর এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি।
এর আগে শুক্রবার (১২ জুন) দিবাগত রাত পৌনে ২টার দিকে সিলেট নগরের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী। শনিবার বিকেল ৪টায় কানাইঘাট উপজেলার তালবাড়ী এলাকায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে হাজারো মানুষ অংশ নেন।
সিলেট, নৌকাডুবি, কানাইঘাট, ফরিদ উদ্দীন চৌধুরী, সবেক এমপি, সিলেট-৫