
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) কলেজ ক্যাম্পাসে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লবীব আহমদের সঞ্চালনায় আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমসি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শৈলেন্দ্র মোহন সিংহ, এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি জাবির আহমদ, আজহার উদ্দিন শিমুল, আশরাফ আহমেদ ও ইমরান ইমন।
বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান ও একই সঙ্গে চ্যালেঞ্জিং পেশা। পবিত্র রমজান আমাদের আত্মশুদ্ধির শিক্ষা দেয়। একজন সাংবাদিক হিসেবে সত্যের পথে থাকা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই হওয়া উচিত মূল লক্ষ্য। প্রতিকূলতার মধ্যেও যেন সাংবাদিকরা ন্যায়ের পক্ষে কলম সচল রাখতে পারেন—সেই প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
তারা আরও বলেন, স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা তুলে ধরে সাংবাদিকরা যেভাবে জনমত গঠনে ভূমিকা রাখছেন, তা প্রশংসার দাবিদার। এ ধরনের লেখনী সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদরুল আমীন, দপ্তর সম্পাদক মিফতা হাসান, সদস্য শাহ রাকিবুল হাসান রাফি, আলী হোসেন, মেহেদী হাসান তানিম, আব্দুল হান্নান সৌরভ, সাজ উদ্দিন, সাইফুল্লাহ বিন মোস্তফা, জুবায়ের আহমদ শফি, সাঈম বিন আব্বাস ও আশরাফুল ইসলাম।
শেয়ার করুনঃ
তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন
এমসি কলেজ, এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি, সিলেট, ইফতার মাহফিল


