মাংসের দাম নিয়ে সংঘর্ষ: সজিব-রব্বানী নির্দোষ, বিএনপি নেতার বহিষ্কার
অপরাধ-বিচার
প্রকাশঃ ৮ মার্চ, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ন
সুনামগঞ্জের গৌরারং ইউনিয়ন এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৮ মার্চ) বিকাল চারটায় গৌরারং ইউনিয়নের আহমেদাবাদ পয়েন্টে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান চৌধুরী ট্রেডার্সের স্বত্বাধিকারী সোহেল চৌধুরীর (৩৫) দোকান তল্লাশি করা হয়। সেখানে কোনো বৈধ লাইসেন্স বা অনুমোদন ছাড়া ১১ ব্যারেল পেট্রোল তেল মজুদ রাখা হয়েছে এমন অভিযোগে তাকে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়।
সোহেল চৌধুরী আহমেদাবাদ গ্রামের মৃত গিয়াস চৌধুরীর ছেলে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ জানান, বাজারে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত মুনাফার লোভ রোধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধ দমনে আমরা কঠোর অবস্থানে আছি।জরিমানার অর্থ ঘটনাস্থলেই আদায় করা হয়েছে। আসামিকে বর্তমানে জেলখানায় পাঠানোর প্রস্তুতি চলছে।
ভ্রাম্যমাণ আদালত, সুনামগঞ্জ, জরিমানা