১৫ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

সিলেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১২ ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৭ মার্চ, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ন


সিলেটে পণ্যের মূল রশিদ সংরক্ষণ না রাখার দায়ে ১২ ব্যবসায়ীকে ৫৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নগরীর সোবহানীঘাট এলাকায় অভিযান চালায় র‍্যাব-৯ ও জেলা প্রশাসনের যৌথ দল।  

 

অভিযানে ক্রয়কৃত পণ্যের মূল রশিদ দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে সংরক্ষণ না রাখার দায়ে ১২ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

 

র‍্যাব-৯–এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

জরিমানাকৃত ব্যক্তিরা হলেন—আব্দুল হান্নান (৪০), আকলিছ (৪০), আবির আহমেদ (২৭), জুনেদ মিয়া (২৬), কাদির (৩৫), জামিল আহমদ (৪১), রিপন দাস (৪০), আনোয়ার আলী (৩৩), লিলু মিয়া (৩৫), কামিল আহমেদ (২৭), রাজা মিয়া (৪৩) ও তানভীর আহমদ (২৬)। 

 

অভিযানে এসব ব্যবসায়ীদের কাছ থেকে পৃথকভাবে ২ হাজার থেকে ৮ হাজার টাকা পর্যন্ত জরিমানা আদায় করা হয়।

 

র‍্যাব-৯ জানায়, কৃষি বিপণন আইন অনুযায়ী ক্রয়কৃত পণ্যের মূল রশিদ সংরক্ষণ করা বাধ্যতামূলক। আইন লঙ্ঘনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

 

অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, ভ্রাম্যমান আদালত, জরিমানা আদায়

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ