দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ১ মার্চ, ২০২৬ ১১:২৯ অপরাহ্ন
সিলেটে মোটরসাইকেল ব্যবহার করে ছিনতাইকারী চক্রের আরও এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার নগরীর গোটাটিকর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্রার ব্যক্তির নাম সাদ্দাম হোসেন (৩০)। তিনি ঠাকুরগাও জেলার বাসিন্দা। বর্তমানে তিনি সিলেট নগরীর শ্চিমভাগ আ/এ, বসবাস করতেন। পুলিশের দাবি, তিনি সংঘবদ্ধ মোটরসাইকেলচালিত ছিনতাই চক্রের সক্রিয় সদস্য।
পুলিশ জানায়, শনিবার বিকেলে অভিযান চালিয়ে সক্রিয় ছিনতাইকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
এছাড়া সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে পেনাল কোড ও দ্রুত বিচার আইনে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে, রোববার (১ মার্চ) ভোর প্রায় চারটার দিকে নগরীর বন্দরবাজারের রংমহল টাওয়ার সংলগ্ন ড্রেনের ভেতর থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের আরও সাত জনকে গ্রেপ্তার করে পুলিশ।
এসএমপির অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার, ছিনতাইকারী, সিলেট