দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ১ মার্চ, ২০২৬ ৭:২৮ অপরাহ্ন
সিলেটে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সাত সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার (১ মার্চ) ভোর প্রায় চারটার দিকে নগরীর বন্দরবাজারের রংমহল টাওয়ার সংলগ্ন ড্রেনের ভেতর থেকে তাদের আটক করা হয়।
অভিযানে আটককৃতদের কাছ থেকে ৪টি চাকু উদ্ধার করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ইমন আহমদ, ইমন (১৮), শাহান আহমদ (১৮), ইয়াসিন (১৮), রুবেল (২১), হৃদয় আহমদ (১৮) ও শওকত মিয়া (৩০)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে সিলেট নগরীর বিভিন্ন স্থানে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে ৪টি ধারালো চাকু উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় সংশ্লিষ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে।
সিলেট ছিনতাই, বন্দরবাজার অভিযান, এসএমপি, কোতোয়ালী থানা, চাকু উদ্ধার