০৪ মার্চ ২০২৬

দৈনন্দিন

এলপিজি রিটেইলার্স অ্যাসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ন


সিলেট নগরীতে সিলেট মহানগর এলপিজি রিটেইলার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় নগরের নাইওরপুর এলাকায় অবস্থিত সিলেট প্যারাডাইস ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

সংগঠনের কোষাধ্যক্ষ রাহেল আহমদ চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য সংগঠনটির দপ্তর সম্পাদক, এমরানুল হক চৌধুরী।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ সভাপতি কামাল আহমেদ, বিক্রয় প্রতিনিধি জেএমআই এলপিজি গ্যাস এর সিনিয়র ম্যানেজার সরওয়ার আলম, ইউনি এলপি গ্যাস   রিজনাল ম্যানেজার একরামুল কবির, ওমেরা এলপি গ্যাসের এরিয়া ইনচার্জ একরামুল হক।

সংগঠনের সভাপতি সরোয়ার উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  সংগঠনটির সাধারণ সম্পাদক রজত রায়, সহ সভাপতি কামাল আহমদ, আলী হোসেন রেজোয়ান, নাজিম ইসলাম (সাদা), হোসেন আহমদ, মিনার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমদ চৌধুরী,  মো. কাদির খাঁন, শামীম আহমদ সুমন, সাংগঠনিক সম্পাদক, শামীম আহমদ সুমন, সহ সাংগঠনিক সম্পাদক, সাইফুল ইসলাম রাফি, কোষাধক্ষ্য রাহেল আহমদ চৌধুরী, সহ কোষাধক্ষ্য, শাকির আদনান সবুজ, প্রচার সম্পাদক, সুমন আহমদ, সহ-প্রচার সম্পাদক, সুলতান আহমদ,  কার্য নির্বাহী সদস্যতৌহিদ আহমদ চৌধুরী, মো. মাহবুব সরকার, আল-মামুন মুন্না প্রমুখ।

পরে আলোচনা শেষে  দোয়া মাহফিলে দেশ, জাতি এবং ব্যবসায়ী সমাজের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

তাছাড়া সংগঠনের সভাপতি সরোয়ার উদ্দিন ভূইয়া বলেন, রমজানের শিক্ষা হলো সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা। এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যকে আরও সুদৃঢ় করে।

সাধারণ সম্পাদক রজত রায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতেও সংগঠনের উদ্যোগে এ ধরনের সামাজিক ও ধর্মীয় কর্মসূচি অব্যাহত থাকবে।

মাহফিল শেষে অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, দোয়া ও ইফতার মাহফিল, এলপিজি রিটেইলার্স

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ