০৪ মে ২০২৬

দৈনন্দিন

দিরাইয়ে সেলাই মেশিন বিতরণ

প্রতিনিধি, দিরাই, সুনামগঞ্জ  

প্রকাশঃ ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ন


সুনামগঞ্জের দিরাইয়ে নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে ও গ্রো ফাউন্ডেশনের সহযোগিতায় ১৮ জন উপকার ভোগী দের মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়। 

 

ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশন অফিস কক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে সংগঠনের ব্যবস্থাপক প্রশান্ত সাগর দাসের সঞ্চালনায় এবং নির্বাহী পরিচালক জিয়াউর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল ইসলাম সর্দার খেজুর। 

 

এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির উন্নয়ন কর্মকর্তা আফতাব উদ্দিন, রাসেন্দ্র দাস, দূর্জয় রায় এবং ডেভেলপমেন্ট অফিসার রাজীব দাস।

 

বক্তারা জানান, এ ধরনের উদ্যোগ নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি স্বল্প আয়ের পরিবারগুলোর আর্থিক উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

দিরাই, সুনামগঞ্জ, ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ