১৫ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

জগন্নাথপুরে মোবাইল কোর্টের অভিযান

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:১৬ অপরাহ্ন


পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে জগন্নাথপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা হাসপাতাল পয়েন্ট এলাকায় এ অভিযান চালানো হয়।


অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসীন উদ্দিন। এ সময় জগন্নাথপুর থানার এসআই অপূর্ব কুমার সাহা উপস্থিত ছিলেন।


অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করায় হাবিব এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসীন উদ্দিন বলেন, ‘রমজানে সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা অর্জনের সুযোগ দেওয়া হবে না। কৃত্রিম সংকট সৃষ্টি বা অযৌক্তিক দামে পণ্য বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সব দোকানে মূল্যতালিকা থাকা বাধ্যতামূলক।’


অভিযান চলাকালে ব্যবসায়ী ও ক্রেতাদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়। ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানায় প্রশাসন।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

জগন্নাথপুর, মোবাইল কোর্ট, রমজান বাজার অভিযান, মূল্যতালিকা, জরিমানা, সুনামগঞ্জ উপজেলা প্রশাসন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ