০৪ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

দক্ষিণ সুরমায় তিন সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:০১ অপরাহ্ন

ছবিঃ প্রতিকী ছবি

সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় মোগলাবাজার থানার শিববাড়ি কিষনপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত রুমা পাল (৩৭) তিন সন্তানের জননী। তিনি স্বামী রঞ্জিত পালের সঙ্গে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। রঞ্জিত পাল পেশায় সিএনজি অটোরিকশাচালক।

 

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রুমা পাল আত্মহত্যা করেছেন। তবে কেন বা কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন তা নিশ্চিতভাবে বলতে পারেনি পুলিশ।  

 

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন রুমা। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

 

মোগলাবাজার থানার ওসি মনির হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রুমা পাল আত্মহত্যা করেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

 

সিলেট ভয়েসকে তিনি বলেন, ‘এ ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

মরদেহ উদ্ধার, সিলেট, গৃহবধু, আত্মহত্যা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ