১৬ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

বিশ্বম্ভরপুরে র‍্যাবের অভিযানে বিদেশি মদ উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:১৪ অপরাহ্ন


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান চালিয়ে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার উত্তর ডলুরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর সিপিসি-৩, সুনামগঞ্জের একটি দল বিশ্বম্ভরপুর থানাধীন উত্তর ডলুরা এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যা আনুমানিক ৭টা ২৫ মিনিটে র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে ২ থেকে ৩ জন ব্যক্তি কৌশলে পালিয়ে যান।

 

পরে ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে দুটি হলুদ রঙের প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় পলাতক ২ থেকে ৩ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত মদ বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

বিশ্বম্ভরপুর র‍্যাব অভিযান, সুনামগঞ্জ মদ উদ্ধার, র‍্যাব-৯ সিলেট, বিদেশি মদ জব্দ, মাদকবিরোধী অভিযান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ