দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:৩২ অপরাহ্ন
সিলেট নগরীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধভাবে আমদানিকৃত নকল কসমেটিক্স জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে দায়ীদের কাছ থেকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে নগরীর লালদিঘীরপার হকার্স মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মার্কেটের বি ব্লক, ১৭ নম্বর গলির ৭৫৮ নম্বর দোকান ‘রুদ্রাক্ষি এন্টারপ্রাইজ’-এর গুদামে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ ও ভেজাল কসমেটিক্স মজুত রয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. আরিফ মুর্শেদ মিশু বলেন, এসব পণ্য মানবদেহের জন্য ক্ষতিকর এবং দীর্ঘমেয়াদে ত্বকের মারাত্মক ক্ষতি এমনকি স্কিন ক্যান্সারের ঝুঁকি তৈরি করতে পারে। খবর পেয়ে র্যাব-৯ এর সদস্যদের সহায়তায় সেখানে অভিযান চালানো হয়।
তিনি জানান, অভিযানকালে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স জব্দ করা হয় এবং দোকানের এক কর্মচারীকে আটক করা হয়। পরে ভোক্তা অধিকার আইনে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করে তাকে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত পণ্যসমূহ জনসম্মুখে ধ্বংস করা হয়েছে বলে কর্মকর্তারা জানান।
এছাড়া এদিন লালদিঘির পাড় কাঁচাবাজারেও অভিযান চালানো হয়। অভিযানকালে মুরগী ও ডিমের মূল্য প্রদর্শন না করায় এক দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়
সিলেট, নকল পণ্য, অভিযান, জরিমানা