১৬ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / বিচার

পুলিশকে হুমকি: আটকের ২৪ ঘন্টা পর জামিনে মুক্ত উপজেলা বিএনপির সভাপতি

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:০৫ অপরাহ্ন


হবিগঞ্জে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে আটক বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারকে ২৪ ঘন্টা পর জামিন দিয়েছেন আদালত।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ তাকে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানজিনা রহমান তানিনের আদালতে হাজির করে। এ সময় তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক পুলিশ প্রতিবেদনের (বিপিআর) আগ পর্যন্ত তাকে অস্থায়ী জামিন দেন।

এর রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। 

সম্প্রতি বাহুবল মডেল থানার ওসি সাইফুল ইসলামকে অকথ্য ভাষায় গালাগালি করেন বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষার। যার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ওসি বাদি হয়ে পুলিশকে হুমকির অভিযোগ এনে মামলা দায়ের করেন ।

আদালত সুুত্র জানায়, ৫ হাজার টাকা বেইল বন্ডে ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারের জামিন মঞ্জুর করা হয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন বলেন, পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে মামলার পর ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত আজ উনাকে অস্থায়ী জামিন দিয়েছেন।   


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

হবিগঞ্জ, বিএনপি, সভাপতি, জামিন, আদালত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ