মাংসের দাম নিয়ে সংঘর্ষ: সজিব-রব্বানী নির্দোষ, বিএনপি নেতার বহিষ্কার
অপরাধ-বিচার
প্রকাশঃ ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযানে ৯ জনকে আটক করা হয়েছে। অভিযানে প্রায় ৫৫ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জাফলং বাজারঘাট, জুমপাড় ও বল্লাঘাটসহ আশপাশের এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে বালু উত্তোলন চলছিল।
অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ৮০ থেকে ৯০টি বারকি নৌকা এবং ১৫টি ইঞ্জিনচালিত নৌকা বিনষ্ট করা হয়। জব্দ করা বালু সরকারি হেফাজতে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, জাফলং ও এর পার্শ্ববর্তী নদী ও পাহাড়ঘেরা অঞ্চলটি সরকার ঘোষিত পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ)-এর অন্তর্ভুক্ত। পরিবেশবিদদের মতে, এ এলাকায় অবৈধ বালু উত্তোলন নদীর স্বাভাবিক প্রবাহ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করছে।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক। এ সময় থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক বলেন, অবৈধভাবে বালু উত্তোলন রোধে টাস্কফোর্স নিয়মিত অভিযান চালাবে। পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।