সিলেটে সড়কে প্রাণ হারানো ৮ মরদেহ বহনে অ্যাম্বুলেন্স সহায়তা দিল এসনিক
দৈনন্দিন
প্রকাশঃ ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:১৭ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমেদ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত জিআর নগদ অর্থের আওতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারজন ক্ষুদ্র ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা দেওয়া হয়। এছাড়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারকে চাল, ডাল, তেল, চিনি, লবণ ও মসলা সমৃদ্ধ শুকনা খাবারের প্যাকেট বিতরণ করা হয়।
একই সঙ্গে ১২ জন দরিদ্র খামারিকে জনপ্রতি ১০ কেজি করে ডিসিপি (DCP) প্যাকেট গো-খাদ্য প্রদান করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল ও আলু।
ত্রাণ বিতরণ শেষে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কয়ছর এম আহমেদ দলীয় নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠায় ছাত্রসমাজসহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। ছাত্রসমাজকে ঢাল হিসেবে ব্যবহার করে যারা রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা শীমুল হাসান, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
খাদ্যসামগ্রী বিতরণ, সুনামগঞ্জ, জগন্নাথপুর