জাফলংয়ের কূপ থেকে দেশীয় পিস্তলসহ আটক তিনজন
অপরাধ-বিচার
প্রকাশঃ ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ২:১৪ অপরাহ্ন
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের টাক স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
শুক্রবার দুপুরে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, বৃহস্পতিবার রাত প্রায় ৯টার দিকে র্যাব-৯ সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মাধবপুর থানার নোয়াপাড়া ইউনিয়নের টাক স্ট্যান্ড এলাকায় চেকপোস্ট স্থাপন করে। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি সবুজ রঙের সিএনজিযোগে মাদক নিয়ে শায়েস্তাগঞ্জের দিকে যাওয়া হচ্ছে।
পরে সন্দেহভাজন সিএনজিটিকে থামানোর সংকেত দিলে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। র্যাব সদস্যরা তাদের আটক করেন। তল্লাশি চালিয়ে সিএনজির ভেতর থেকে নীল পলিথিনে মোড়ানো ১০টি পোটলা উদ্ধার করা হয়, যার ভেতরে ৫০ কেজি গাঁজা ছিল। ঘটনাস্থল থেকে সিএনজিটিও জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফারুক মিয়া (৩০), পিতা: মো. খসরু মিয়া, গ্রাম: ফান্দাউক এবং মো. রুক্কু মিয়া (২৮), পিতা: হাজী চুনু মিয়া, গ্রাম: আশুরাইল। তাঁদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের ও জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরাধ, মাদক, আটক-গ্রেপ্তার, র্যাব, হবিগঞ্জ