সিলেটে হোটেল দখলকে কেন্দ্র করে হত্যার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ১
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৭ মে, ২০২৫ ১:০৭ অপরাহ্ন
সিলেটে শাহপরাণ (রহঃ) থানা এলাকা থেকে অবৈধ ভারতীয় পণ্যসহ তিনজন ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪লক্ষ ২৮হাজার ৬০০টাকা সমমূল্যের পণ্য জব্দ করা হয়। এছাড়া অবৈধ এসব পণ্য পরিবহনের একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, পটুয়াখালী দুমকীর লেবুখালী গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে মো. জাকির হোসেন (৪৫), পিরোজপুর সদর চিতালিয়া গ্রামের মো. শামীম (৪২) ও ঢাকা মিরপুরের মৃত আফজালের ছেলে মো. রমজান।
শনিবার (১৭মে) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, শুক্রবার (১৫মে) সকালে শাহপরাণ (রহঃ) থানাধীন সুরমা বাইপাস পয়েন্ট সংলগ্ন বনফুল নামক দোকানের সামনে থেকে অভিযান পরিচালনা করে এই তিন ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে চকলেট, ক্যান্ডি, জুস, অ্যাপ্পি ফিজ, পন্ড ফেসওয়াসসহ ৪লক্ষ ২৮হাজার ৬০০টাকা সমমূল্যের পণ্য জব্দ করা হয়। এছাড়া অবৈধ এসব পণ্য পরিবহনের একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, আসামীদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় এফআইআর রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ভারতীয় পণ্য, আটক, গ্রেফতার, অবৈধ ভারতীয় পণ্য, মামলা, আসামী