০৪ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

হবিগঞ্জে নিখোঁজের একদিন পর সরিষা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ১৪ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:৫১ অপরাহ্ন


হবিগঞ্জে নিখোঁজের একদিন পর মানছুরা আক্তার (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জেলার লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামে ‘ইসমাইল বন্দ’ নামে হাওরের একটি সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

 

মানছুরা ওই গ্রামের মো. কেনু মিয়ার মেয়ে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুড়িয়াউক গ্রামের মো. কেনু মিয়ার মেয়ে মানছুরা আক্তার শুক্রবার বিকেলের দিকে প্রতিদিনের মতো গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়। পরে সে আর বাড়ি ফিরেনি। শনিবার সকালে স্থানীয়রা একটি সরিষা ক্ষেতে শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, ‘সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল হক মুন্সিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

হবিগঞ্জ, নিখোঁজ শিশু, মরদেহ উদ্ধার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ