১৭ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

গোলাপগঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতা জাকারিয়া গ্রেফতার

প্রতিনিধি, গোলাপগঞ্জ, সিলেট

প্রকাশঃ ১৬ মে, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ন

ছবিঃ জাকারিয়া আহমেদ লাকি

সিলেটের গোলাপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনার মামলায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক ও ছাত্রলীগ নেতা জাকারিয়া আহমেদ লাকিকে (২৫) গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। 



বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পৌর এলাকার ইয়াগুল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।



পুলিশ জানায়, জাকারিয়া আহমেদ লাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলার ঘটনার সাথে সম্পৃক্ত ছিল এমন ভিডিও ফুটেজ ও ডিজিটাল স্টিল ফটো হতে তাকে সনাক্ত করা হয়েছে। গোলাপগঞ্জ থানার মামলা (মামলা নং ৫, তারিখ-০৭/১১/২০২৪ খ্রি. জিআর-১৯৫/২৪) এ তদন্তেপ্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত জাকারিয়া আহমেদ লাকি উপজেলার ইয়াগুল গ্রামের রিয়াজ আহমদের ছেলে। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ