
নিরাপদ, বৈধ ও তথ্যভিত্তিক যুব অভিবাসন বিষয়ে সচেতনতা বাড়াতে সিলেটে সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে কর্মশালা আয়োজন করেছে ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স (আইডিয়া)। দ্য এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় ‘কমিউনিটি বেইজড অ্যাওয়ারনেস অ্যান্ড এনগেজমেন্ট ফর সেফ, লিগ্যাল অ্যান্ড ইনফর্মড ইয়ুথ মাইগ্রেশন’ প্রকল্পের আওতায় রোববার (০৮ ফেব্রুয়ারি) নগরের একটি হোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ফেসবুক, ইউটিউব ও অনলাইন সংবাদমাধ্যমে সক্রিয় ২৫ জন কনটেন্ট ক্রিয়েটর অংশ নেন। বিদেশে পড়াশোনা ও কাজের নামে ভুয়া তথ্য, প্রতারণা ও অনৈতিক কনসালটেন্সির বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে এসব বিভ্রান্তির বিপরীতে দায়িত্বশীল ও সত্যনির্ভর কনটেন্ট তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
দলভিত্তিক সেশনে অংশগ্রহণকারীরা স্টুডেন্ট ভিসা জালিয়াতি, ট্রাভেল এজেন্সির প্রতারণা ও অনিরাপদ অভিবাসনের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরতে ভিডিও ও ইনফোগ্রাফিক কনটেন্টের পরিকল্পনা উপস্থাপন করেন। ভবিষ্যতে আইডিয়ার সঙ্গে যৌথভাবে সচেতনতামূলক কনটেন্ট তৈরির আগ্রহ জানান তারা।
শেয়ার করুনঃ
তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন
যুব অভিবাসন, সিলেট কর্মশালা, আইডিয়া বাংলাদেশ, সোশ্যাল মিডিয়া কনটেন্ট, নিরাপদ মাইগ্রেশন


