০২ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

নতুন নেতৃত্বে এমসি কলেজের মোহনা সাংস্কৃতিক সংগঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৫ মে, ২০২৫ ৯:২১ অপরাহ্ন

ছবিঃ সভাপতি তাহিন ও সম্পাদক ইমরান (বাম দিক থেকে)

ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের অন্যতম সাংস্কৃতিক সংগঠন 'মোহনা সাংস্কৃতিক সংগঠন'-এর ২০২৫-২০২৬ বর্ষের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি জুবায়ের আহমদ রাকিবের প্রস্তাবে কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ নতুন এই কমিটির অনুমোদন দেন।  

কমিটিতে তাহিন আহমেদকে সভাপতি ও ইমরান হোসেন উজ্জ্বলকে সাধারণ সম্পাদক মনোনিত করে ২৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।  

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি বিশ্ব মঙ্গল দাস ও হৃদয় সরকার, সহ-সাধারণ সম্পাদক অনিমেষ ভৌমিক বাপন ও মোহিত দাস দীপ্ত, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল হুমায়ারা প্রমি, সহ-সাংগঠনিক সম্পাদক তানিয়া আক্তার ও অনিন্দ্য ঘোষ, অর্থ সম্পাদক মীর জান্নাত, সহ-অর্থ সম্পাদক ইমরান আহমদ, সাংস্কৃতিক সম্পাদক জয়দুত দাস অয়ন, সহ-সাংস্কৃতিক সম্পাদক দৃষ্টি চক্রবর্তী ও অভিজিৎ দাস, প্রচার সম্পাদক প্রীতম দাস, সহ প্রচার সম্পাদক রোদেলা দত্ত রাত্রি, দপ্তর সম্পাদক শুভ রাজ দে, সহ-দপ্তর সম্পাদক শান্তা ফেরদৌসী সামিয়া, সাহিত্য সম্পাদক সুমাইয়া সিদ্দিকা তাকি এবং সহ সাহিত্য সম্পাদক অন্যন্যা অনু।

এছাড়া কার্যকরি সদস্য হিসেবে মাহদী আহমেদ, আরিফ রহমান এবং কাওসার আলমকে মনোনিত করা হয়েছে।  
 
এসময় বড়লেখা ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ, এমসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর মো. গিয়াস উদ্দিন, মোহনার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শাহনাজ বেগম, মোহনার সাবেক সভাপতি পল্লবী দাস মৌ, রাকিবুল হাসান রাফি, অনবদ্য সদস্য সায়েম আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। 
 


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

এমসি কলেজ, মোহনা সাংস্কৃতিক সংগঠন, কমিটি ঘোষণা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ