দক্ষিণ সুরমায় পিকআপ–ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৯
দৈনন্দিন
প্রকাশঃ ৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:১৯ অপরাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মাধবপুর গ্রামে টিটু দাস (২৫) নামে এক মানসিক রোগে আক্রান্ত যুবকের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে নিজ ঘরের ভেতরে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন।
নিহত টিটু দাস মৃত নরেশ দাসের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, টিটু দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হন এবং বিষয়টি নবীগঞ্জ থানায় অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’
নবীগঞ্জ, যুবক, ঝুলন্ত মরদেহ উদ্ধার, হবিগঞ্জ