সিকৃবিতে ‘ক্যাপাসিটি বিল্ডিং অব বিএইটিই অ্যাক্রেডিটেশন প্রসেস’ শীর্ষক প্রশিক্ষণ
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৫২ অপরাহ্ন
ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল সামিউল হাসানের। কিন্তু মেডিকেল কলেজে ভর্তির সুযোগ না পাওয়ায় এক সময় হতাশায় ডুবে যান তিনি। তবে সেই হতাশাই তাঁকে থামিয়ে দিতে পারেনি। অদম্য পরিশ্রম, ধৈর্য আর আত্মবিশ্বাসের জোরে দেশের প্রথম সারির ছয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন সামিউল।
সামিউল হাসান সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আব্দুস সালামের ছেলে। সামিউল ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং ঢাকার মিরপুরের পল্লবী সরকারি কলেজ থেকে একই বিভাগে এইচএসসি পাস করেন।
সম্প্রতি তিনি মেডিকেল ভর্তি পরীক্ষার পাশাপাশি দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় (গুচ্ছ) এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান তিনি।
সামিউলের এই সাফল্যে উচ্ছ্বসিত তাঁর পরিবার ও এলাকাবাসী। তাঁদের ভাষ্য, হাওরাঞ্চলের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা সামিউলের এই অর্জন আগামীর পাবলিক বিশ্ববিদ্যালয়–স্বপ্ন দেখা অসংখ্য শিক্ষার্থীর জন্য বড় অনুপ্রেরণা। তাঁরা আশা প্রকাশ করেন, সামিউল ভবিষ্যতে নিজেকে গড়ে তোলার পাশাপাশি দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
ধর্মপাশা, সুনামগঞ্জ, সামিউল হাসান