দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ৪ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:০২ অপরাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়ায় র্যাব-৯ এর বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৬টি এয়ারগান ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া চা বাগান এলাকা থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেন। র্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি দল মুরইছড়া চা বাগানে এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে বাগানের ভেতরে একটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় এসব এয়ারগান ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির সঙ্গে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে ও উদ্ধারকৃত এয়ারগান ও গুলি হস্তান্তর করা হয়েছে।
কুলাউড়া, র্যাবের অভিযান, গুলি, এয়ারগান উদ্ধার