দক্ষিণ সুরমায় পিকআপ–ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৯
দৈনন্দিন
প্রকাশঃ ৪ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:১৬ অপরাহ্ন
সিলেটের কানাইঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ইসমাইল হোসেন নাবিল (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড়চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাবিল কানাইঘাট সরকারি কলেজের ছাত্র ছিলেন। তিনি স্থানীয় ছাত্রদলের কর্মী বলেও জানা গেছে। খবর পেয়ে কানাইঘাট থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী বলেন, গুরুতর আহত অবস্থায় নাবিলকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে নাবিলকে ছুরিকাঘাত করেন তাঁর চাচাতো ভাই ইসলাম হোসেন। নিহত ও অভিযুক্ত দুজনই একই বাড়িতে বসবাস করতেন।’
ওসি জানান, সকালে বাড়ির বাথরুমে মাটি ফেলা নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইসলাম হোসেন নাবিলকে ছুরিকাঘাত করেন। এঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।
সিলেট, কানাইঘাট, ছুরিকাঘাত, ইসমাইল হোসেন নাবিল, মৃত্যু