র্যাবের অভিযানে কুলাউড়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা, একটি সিলগালা
অনিয়ম-দুর্নীতি
প্রকাশঃ ৩ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘ডিপসিক’ নামক এআই অ্যাপ ব্যবহার করার অপরাধে অভিযুক্ত দিব্য জ্যোতি সাহার ভর্তি স্থগিত করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) শাবিপ্রবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম চলাকালে দিব্য জ্যোতির ভর্তি স্থগিত করা হয়েছে।
অসদুপায় অবলম্বনকারী ছাত্র দিব্য জ্যোতি সাহা ঢাকার সিদ্ধেশ্বরী এলাকার ড. সাহা চঞ্চল কুমারের ছেলে। তাদের স্থায়ী নিবাস খুলনায়।
শাবিপ্রবি ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯৯তম স্থান অর্জন করে দিব্য জ্যোতি সাহা। কিন্তু ভর্তি পরীক্ষায় ‘ডিপসিক’ নামক একটি এআই অ্যাপ ব্যবহার করে ভর্তি পরীক্ষা দেওয়ার অপরাধে তার পরীক্ষা বাতিল হয়েছিলো।
শাবিপ্রবি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ সেলিম বলেন, শাবিপ্রবিতে এরকম অসদুপায় অবলম্বন করেছে কি না, সেই বিষয়টা খতিয়ে দেখার জন্য ভর্তি কমিটি আপাতত তার ভর্তি কার্যক্রম স্থগিত রেখেছেন। পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
শাবিপ্রবি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আটক শিক্ষার্থী, ভর্তি স্থগিত