১৬ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

সিলেটে রাধা-মাধব মন্দিরের ছয় শতক জমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৩৭ অপরাহ্ন


সিলেট নগরীর কাজল শাহ এলাকায় অবস্থিত রাধা-মাধব মন্দিরের (ইসকন মন্দির) ছয় শতক জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। জেলা জজ আদালতের একটি মামলার আদেশের ভিত্তিতে জমিটি দখলমুক্ত করতে অভিযান চালানো হয়।

 

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। অভিযানের নেতৃত্ব দেন জুডিসিয়াল মুন্সিখানা শাখা ও সীমান্ত শাখার সহকারী কমিশনার মো. পারভেজ।

 

সোমবার সন্ধ্যায় অভিযানের বিষয়টি তিনি নিজেই সিলেট ভয়েসকে নিশ্চিত করেছেন।

 

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই ৬ শতক জমি রাধা-মাদব মন্দিরের বেদখলে ছিল। জেলা জজ আদালতের মামলার প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে আদালতের নির্ধারিত তারিখে জমি দখলমুক্ত করতে অভিযান চালায় জেলা প্রশাসন। 

 

সিলেট ভয়েসকে মো. পারভেজ বলেন, ‘জেলা জজ আদালতে দায়ের করা মামলার প্রেক্ষিতে আদালতের নির্ধারিত তারিখে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মন্দিরের বেদখলে থাকা ছয় শতক জমি উদ্ধার করা হয়।’  

 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

অভিযান, রাধামাধব মন্দির, জমি উদ্ধার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ