০৪ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

তাহিরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত এক

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:৩১ অপরাহ্ন



সুনামগঞ্জের তাহিরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে শাহ আলম নামে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। 

সোমবার (২ ফেব্রুয়ারি) উপজেলার বালিজুরি ইউনিয়নের বারংকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে বারংকা গ্রাম থেকে শাহ আলম মোটরসাইকেলে আনোয়ারপুরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহ আলম নিহত ও আহত হন পাঁচজন।

আহতদের উদ্ধার করে প্রথম সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করেন চিকিৎসকরা।

তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনা একজন নিহত ও পাঁচজন আহত আছেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, তাহিরপুর, দুর্ঘটনা, মৃত্যু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ