সফল উদ্যোক্তা হওয়ার প্রথম শর্ত ঝুঁকি নেওয়ার সক্ষমতা: শাবিপ্রবি উপাচার্য
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৫২ অপরাহ্ন
ইলমে দ্বীন ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ মানুষ গড়ার প্রত্যয়ে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জামেয়া রেদওয়ানিয়া দাখিল মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপারিন্টেন্ডেন্ট আবু হামিদ মুমসাদ হাসান। স্বাগত বক্তব্যে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি চরিত্র গঠনে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। শৃঙ্খলা, নিয়মিত অধ্যয়ন ও নৈতিকতা ছাড়া প্রকৃত সফলতা সম্ভব নয়।’
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার পৃষ্ঠপোষক হযরত মাওলানা শায়খ আবুল কামাল মওদুদ হাসান। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা আবুল বয়ান মোহাম্মদ হাসান ও সহকারী সুপারিন্টেন্ডেন্ট মাওলানা আতাউর রহমান। প্রধান অতিথির বক্তব্যে মওদুদ হাসান বলেন, ‘আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ, রাষ্ট্র ও উম্মাহর কর্ণধার। শিক্ষা হতে হবে জ্ঞানভিত্তিক, নৈতিকতানির্ভর ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ।’তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি সচেতন নজরদারি ও প্রযুক্তি ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষ থেকে আলম মিয়া, আনোয়ার হোসেন ও মাসুক লস্কর বক্তব্য রাখেন। ২০২৫ শিক্ষাবর্ষে নুরানী তালিমুল কুরআন বোর্ডের সিলেট বিভাগে তৃতীয় স্থান অর্জনসহ বার্ষিক পরীক্ষায় প্রথম থেকে তৃতীয় স্থান পাওয়া ও এ-প্লাসপ্রাপ্ত মোট ২১ জন শিক্ষার্থীর মাঝে ৫১টি পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মাওলানা নবীর আলী ও ফুল মিয়া এবং বিশেষ অবদানের জন্য মাওলানা রায়হান আহমদ ও মাওলানা আফজল হাসানকে সম্মাননা প্রদান করা হয়। মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
জামেয়া রেদওয়ানিয়া মাদরাসা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বানিয়াচং, দাখিল মাদরাসা, অভিভাবক সমাবেশ